শিরোনামঃ
অনলাইন ডেস্ক ৩১-০৫-২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন |
দেশের আট পৌরসভায় নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আট পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার,চাঁদপুরে মতলব উত্তরে ছেংগারচর, পিরোজপুরের মঠবাড়িয়া, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ করা হবে ১৭ জুন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া