শিরোনামঃ
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ৩১-০৫-২০২৩ ০৫:১৮ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় সরকারের সড়কের ক্ষতি ও জমির টপ সয়েল অবৈধভাবে বিক্রি এবং নিষিদ্ধ ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২ লক্ষ টাকা জরিমানা করেছে।
বুধবার (৩১মে) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)তৈরি করা গাজী বাড়ি সড়কটি ক্ষতিগ্রস্থ করে পাশের ফসলি জমি থেকে একটি চক্র ইটভাটার জন্য অবৈধ ভেকু দিয়ে জমির টপ সয়েল বিক্রি করছিল।
বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষ জেনে সরেজমিন পরিদর্শণ করেন এবং সড়কটির ক্ষতির বিষয় নিশ্চিত হন।
পরে বুধবার (৩১মে) সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সড়কের ক্ষতি ও জমির টপ সয়েল অবৈধভাবে বিক্রি এবং নিষিদ্ধ ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে হোসেন নামে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে এলজিইিডির প্রকৌশলী আবরাব আহম্মদ নিশ্চিত করে বলেন, আমরা নির্মাণ করা সড়ক রক্ষার সাথে সাথে জমির উর্বর অংশ টপ সয়েল রক্ষার চেষ্টা করেছি।#
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া