ফরিদগঞ্জে কৃষি অ্যাপের মাধ্যমে লটারী; বোরো ধান সংগ্রহ শুরু
০৭ মে, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে কৃষি অ্যাপের মাধ্যমে লটারী; বোরো ধান সংগ্রহ শুরু

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০১-০৬-২০২৩ ০৪:৪৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে কৃষি অ্যাপের মাধ্যমে লটারী; বোরো ধান সংগ্রহ শুরু

ফরিদগঞ্জে সরকারী খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে ১৭০ জন কৃষককে নির্বাচন করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকের অ্যাপের মাধ্যমে লটারী পরিচালনা করে এই কৃষক নির্বাচন করা হয়।


লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।


অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বুলবুল সাকী’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.কামরুজ্জামান,মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসাইন প্রমুখ।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ২৪৬৭ জন কৃষক নিবন্ধিত রয়েছে। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে কৃষকের অ্যাপের মাধ্যমে ৬৩২ জন কৃষক ধান বিক্রয়ের জন্য আবেদন করেছে। কৃষকের অ্যাপ লটারির মাধ্যমে ১৭৮ জন কৃষক নির্বাচিত হয়েছে। চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৫৩৪ টন ধান ৩০ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করা হবে। একজন কৃষক ৫০০ কেজি থেকে সর্বোচ্চ তিন টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০৬-২০২৩ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া