শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০৬-২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন |
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জুন) সকালে সারাদেশে উপজেলা পর্যায়ে ২৩০ টি ল্যাব উদ্বোধনের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১টি ল্যাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা,প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ সরকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় ল্যাবেরেটরি মাধ্যমে সিভ এনালাইসিস অব এগ্রিমেন্ট, ইউনিট ওয়েট, ডি. সি. পি টেস্ট, স্লাম্প টেস্ট, সিলিন্ডারসহ বিভিন্ন টেস্ট করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া