শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০৬-২০২৩ ০৬:৫১ অপরাহ্ন |
ফরিদগঞ্জে ডাকাতির ঘটনার দেড় বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র হাতে ২ ডাকাত সদস্য আটক হয়েছে। উপজেলার রূপসা এলাকা থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাসিন্দা মো. শুভ(২৭) ও মো. স্বপন(৩৬)।
পিবিআই’র দেয়া তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে তোফায়েল আহমেদ’র বসত বাড়ির বিল্ডিং এ গত ১৭ অক্টোবর ২০২১ খ্রিটাব্দে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের হাতে ভুক্তভোগী তোফায়েল আহমেদসহ ৩জন সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার,মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। ডাকাতরা মুখোশ পড়ে থাকার কারনে কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা করে ডাকাতির ঘটনার শিকার মো. তোফায়েল আহমেদ।
ফরিদগঞ্জ থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে কাউকে আটক করতে না পারায় মামলাটির তদন্ত বার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
চাঁদপুর পিবিআই’র পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে মামলাটির তদন্তভার আমাদের হাতে আসলে পিবিআই’র টিম ক্লুলেস এঘটনায় অভিযুক্তদের আটকের জন্য ছায়া তদন্ত শেষে অভিযুক্তদের সনাক্ত করে।
এ ঘটনায় জড়িত মো. শুভ(২৭) ও মো. স্বপন(৩৬) কে আটকের পর তাদের স্বীকারক্তি পাওয়ারপর আটককৃদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই’র এই কর্মকর্তা।
এদিকে ঘটনার প্রায় ১৯ মাস ১৫ দিন পর ২ অপরাধী আটকের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কতৃজ্ঞতা জানিয়ে বাকিদেরও আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী মো.তোফায়েল আহমেদ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া