শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ০১-০৬-২০২৩ ০৮:১৬ অপরাহ্ন |
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে গৃহ হস্তান্তর কর্মসূচি উদ্বোধন ও নির্মানাধীন গৃহ প্রকল্প পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টার দিকে ১২জন ভূমি ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করে এই কর্মসূচির উদ্বোধন করেন। নাউলা গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩টি ব্যারাকে মোট ৩৭ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২টি ব্যারাকের ১২টি গৃহ আজ হস্তান্তর করা হয়। বাকি ২৫টি গৃহ কিছুদিনের মধ্যে হস্তান্তর করা হবে।
গৃহ হস্তান্তর শেষে জেলা প্রশাসক এই প্রকল্পের বাকি ২৫ টি গৃহের মনোন্নয়ন সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজ দ্রুত সমাপ্তের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন এবং কারো কোন সমস্যা আছে কিনা জানতে চান? একজন উপকারভোগী বিদ্যুতের সমস্যা তোলে ধরলে, জেলা প্রশাসক তা সমাধানের আশ্বাস দেন।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিসি রেভিনিউ রাশেদা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কমর্কর্তা নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ, অফিসার ইনচার্জ(ওসি) ইব্রাহিম খলিল, পিআইও রাকিবুল হাসান, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, প্যানেল চেয়ারম্যান মনির হোসেনসহ অত্র ইউনিয়নের মেম্বারগণ।
ইউনিয়ন পরিষদের কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম ও উদ্যোক্তা শরীফ হোসেন প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া