শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০২-০৬-২০২৩ ০৯:৪৯ অপরাহ্ন |
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর বলেছেন, জাতীর পিতার যোগ্য উত্তরসুরী শেখ হাসিনার নেতৃত্বেই আজকের বাংলাদেশ নিরাপদ রয়েছে। তার নেতৃত্বেই আগামীর স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন একটি রাষ্ট্র আর শেখ হাসিনা দিয়েছেন জনগনের কাঙ্খিত উন্নয়ন এবং জীবনমানের অগ্রগতি।
দেশ আজকে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে গেলেও আমাদের আসন এই তুলনায় অনেকটাই পিছিয়ে আছে, তাই আমরা যদি সুযোগ পাই তা হলে অবশ্যই আপনারা ফরিদগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন। আমরা সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা চাই, আপনারা হলেন আমার শক্তি সাহস, আপনাদের সমর্থন পেলে নেত্রীর নির্দেশ পালনে সহায়ক হবে আমার জন্য। আমি কোন ব্যাক্তি কে নিয়ে গ্রুপিং চাইনা, শেখ হাসিনার জন্য সকলে ঐকবদ্ধ হই।
শুক্রবার (২ জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের বালিথুবা রাঢ়ি বাড়ির পাশে উঠান বৈঠকে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও উপজে পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্ল্যাহ তপদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আতিকুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খোকন তালুকদার, আবুল বাসার মেলেটারি, নুরুল আমিন, কবির হোসেন তপাদার, সাধারণ সম্পাদক আবু জাফর, পাটোয়ারী বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলি আকবর, আবুল হোসেন, বাচ্চু মেম্বার, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, প্রচার সম্পাদক জাকির হোসেন খাঁন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মন্টু মিজি, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়াজি, উপজেলা যুবলীগের সদস্য নূরে আলম মাসুদ মিজি, জেলা সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বকাউল, সাবেক সদস্য নাসির উদ্দীন, ৭ নং ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আবুল কাশেম। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জায়েদ হোসেন রুবেল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, কামাল হোসেন, যুবলীগ নেতা আরিফুর রহমান, জাহিদুল হক মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিহন ভূইয়া।
জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস প্রমুখ।
এর আগে তিনি ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের মৃত সাবেক নেতাদের কবর জিয়ারত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া