হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৬:৫৩ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
০২-০৬-২০২৩ ১১:৫৩ অপরাহ্ন
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলা কালচোঁ দক্ষিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামপুর গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আ. গফুর মিয়াজী ছেলে হাজী আ. মমিন মিজি (৭০) এবং তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন জানান, কবুতরকে খাবার দিতে গিয়ে স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

তিনি আরও জানান, কবুতর ঘরের সাথে বৈদ্যুতিক ক্যাবল ছিল এবং ঘরটি লোহার তৈরি। সম্ভবত ক্যাবল ছিদ্র ছিল। কবুতর ঘরে সংস্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে স্বামী মমিন মিজি আহত হয়। পরে স্বামীকে বাচাঁতে গিয়ে স্ত্রীকে বিদ্যুৎ শর্ট করে। ঘটনাস্থলে দুই জনের মৃতদেহ পড়ে থাকলে বাড়ির অন্যান্যরা এগিয়ে গিয়ে তাদের আহত অবস্থা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, তাদের মৃত্যুতে থানায় অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


অনলাইন ডেস্ক ০২-০৬-২০২৩ ১১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া