আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় কেন?
০৫ জুলাই, ২০২৬ ০৪:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় কেন?

নিউজ এডিটর
০৪-০৬-২০২৩ ০৫:২৪ অপরাহ্ন
আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় কেন?

চলছে আমের মৌসুম। এই সময়টার জন্য বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। আর আম খেতে পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া হয়তো কঠিন। অনেকেই বাজার থেকে পাকা আম কিনে এনে ফ্রিজে রেখে দেন। তারপর সেই আম ফ্রিজ থেকে বের করে কেটে খান।

তবে জানেন কি, আম কেটে খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়-

হিমসাগর, ল্যাংড়া, ফজলি- যে কোনও পাকা আম খাওয়ার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ।

আম খেলে ওজন বাড়ে না কমে?

বেশিরভাগ আমের খোসায় থাকে ফাইটিক অ্যাসিড। এটি অ্যান্টিনিউট্রিয়েন্ট। এই অ্যাসিড শরীরে তাপ উৎপন্ন করে। এক ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে এই অ্যাসিড আমের খোসা থেকে দূর হয়ে যায়।

পলিফেনল, ট্যাননিন ও টেরপেনেস নামের যৌগ থাকে আমের খোসায়। এই যৌগগুলো শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। ফলে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। আম ভিজিয়ে রাখলে সেই সমস্যা হয় না।

বেশিরভাগ আমে টেরপেনস এবং এস্টারের মতো যৌগ থাকে। ফ্রিজে রাখলে সেই যৌগগুলি ক্ষয় হতে থাকে। ফলে আম ফ্রিজে না রেখে খাওয়াই ভাল। সূত্র- নিউজ ১৮


নিউজ এডিটর ০৪-০৬-২০২৩ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া