শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৪-০৬-২০২৩ ০৬:১৪ অপরাহ্ন |
বাংলার ব্যাংক খ্যাত মার্কেন্টাইল ব্যাংক এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৪ জুন) সকালে মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখায় এই উপলক্ষে সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়। ব্যংকের ব্যবস্থাপক মুরাদ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী। পরে কেকে কেটে ২৪তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়।
এসময় বক্তারা বলেন, মার্কেন্টাইল ব্যাংক বেসরকারি পর্যায়ে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করছে। কোন প্রকার হয়রানি ছাড়াই লোকজন ব্যাংক থেকে সেবা গ্রহণ করতে পারছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া