শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৪-০৬-২০২৩ ০৬:১৯ অপরাহ্ন |
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর অফিসের আয়োজনে চাঁদপুর সেচ প্রকল্পাধীন ফরিদগঞ্জ উপজেলার পানি ব্যবস্থপনা সংগঠনের সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক পানি ব্যবস্থপনা, পরিচালন ও রক্ষনাবেক্ষণ ও সেচ সার্ভিস বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে গত শনিবার ও রোববার (৪ জুন) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন স্কীম ম্যানেজার অংশগ্রহণ করেন। রোববার শেষ দিনে পাউবোর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম ভূঁইয়া এবং প্রথম দিন শনিবার উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন।
পাউবোর সেচ ব্যবস্থপনা বিষয়ক ফরিদগঞ্জ এর কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, প্রশিক্ষণ ছাড়াও সেচ প্রকল্প এলাকায় সেচ ব্যবস্থপনা সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। স্কীম ম্যানেজার ও কৃষকদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাঁদপুর সেচ প্রকল্পকে কাজে লাগাতে হলে সেচ খালসহ প্রধান প্রধান খালগুলো খনন জরুরী হয়ে পড়েছে। একই সাথে খাল দখল পক্রিয়াও বন্ধ করতে হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া