শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৬-২০২৩ ০৬:৪৫ অপরাহ্ন |
জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রবিবার (৪ জুন) চাঁদপুর জেলা কমিটির সভাপতি এড. মো. বদিউজ্জামান কিরন ও সাধারণ সম্পাদক এড. আমির উদ্দিন মন্টু আগামী ২ বছরের জন্য এ কমিটির অনুমোদন করেন।
৩৪ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটিতে মো.মোশারফ হোসেন মিলন সভাপতি ও শাহাদাৎ হোসেন নিশান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সংগঠনকে উপজেলা পর্যায়ে গতিশীল করতে ও সুনাম অক্ষুন্ন রাখতে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও অঙ্গসহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করছেন নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া