ফরিদগঞ্জে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ০৫:০৩ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৫-০৬-২০২৩ ০১:৩২ অপরাহ্ন
ফরিদগঞ্জে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

“আমরা ফুটবল ভালোবাসি, মাদক কে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার (৫ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের আয়োজনে ও জেলা, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাদক বিরোধী ফুটবল ম্যাচ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, সমাজসেবক জসিম উদ্দিন, রুহুল আমিন খাঁন স্বপন প্রমুখ।
ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। খেলায় নবম শ্রেণিকে কে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় দশমশ্রেণির শিক্ষার্থীরা। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষে বক্তব্য রাখেন উপস্থিতিরা। এ সময় উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৫-০৬-২০২৩ ০১:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া