শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৬-২০২৩ ০৩:২০ অপরাহ্ন |
৫ জুন (সোমবার) বেলা ১২ টায় ফুটবল টিমের সদস্যরা চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘তোমরা ভাল খেলেছ এবং জয়ী হয়েছ। ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তবে খেলাধুলায় হার-জীত থাকবে। তা নিয়েই আমাদেরকে সামনের দিকে এগ্রিয়ে যেতে হবে। পড়ালেখার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলোতেও আমাদের এগিয়ে যেতে হবে। শরীর, স্বাস্থ্য ঠিক রাখতে হলে পড়ালেখার সাথে খেলাধুলাও চালিয়ে যেতে হবে। তোমারা এখন উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছ। আশা করছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষে জাতীয় পর্যায়ে তোমরা খেলবে। এর জন্য যা যা করা দরকার, আমার পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগিতা থাকবে। তোমাদের সর্বাত্মক সফলতা আমি কামনা করছি।’
ফুটবল টিমের সদস্যরা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং শিক্ষকবৃন্দের কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাছান, ক্রিড়া শিক্ষক স্বপন কুমার সাহা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া