শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৬-২০২৩ ০৮:২২ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে সুমাইয়া আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রীর পানিতে ডুবে মারা গেছে। সোমবার (৫ জুন) সকালে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার উপজেলার যুগিচাপর গ্রামের হাছান মিয়ার মেয়ে ও যুগিচাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, সুমাইয়া আক্তার নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবাবের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া