মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
০৬-০৬-২০২৩ ০৯:৩৫ অপরাহ্ন
মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মতলব উত্তরে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) উপজেলার ছেংগারচর বাজারে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩' এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার ও মেডিক্যাল পরাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে পাঁচ হাজার টাকা মোট ৩০ হাজার অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন মতলব উত্তর থানার উপ- পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান'সহ সঙ্গীয় ফোর্স।

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বলেন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার ও মেডিক্যাল পর‍্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে।


অনলাইন ডেস্ক ০৬-০৬-২০২৩ ০৯:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া