শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৬-০৬-২০২৩ ১০:০২ অপরাহ্ন |
আগামী ১৭ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেয়র পদে ও কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন শুরু করেছেন। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ীমী লীগের দলীয় সভানেত্রীর ধানমন্ডির ৩/এ কার্যলয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন অনেকেই।
সোমবার (৫ জুন) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ীমী লীগের দলীয় সভানেত্রীর ধানমন্ডির ৩/এ কার্যলয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান সেলিম।
গত ৩১ মে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন পেতে অন্তত ২০জন নৌকার মনোনয়ন চেয়েছেন।
মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের, শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য অনেকেই ঢাকায় অবস্থান করছেন। নেতাদের নিয়ে প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। উপজেলা-জেলা পেরিয়ে নৌকার টিকেট পেতে প্রার্থীরা এখন ঢাকায় ছুটছেন তারা। নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে লবিং তদবিরে ব্যস্ত সময় পাড় করছে শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদি। তিনি বলেন, আমি ছাত্রলীগ থেকে আমার রাজনীতি শুরু করে বর্তমানে দীর্ঘ ২৩ বছর যাবত ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। দীর্ঘদিন আওয়ামী রীগের প্রতিটি আন্দোলন, সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। বিএনপির ক্ষমতাকালে বিভিন্ন মামলা-হামলা,নির্যাতন ও কারাগার ভোগ করেছি। আমি আশা করি দল আমাকে মুল্যায়ন করবে। তার চেয়ে বড় পরিচয় আমি আধুনিক মতলবের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে আ’লীগের একজন কর্মী ও বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। আমার পুরো পরিবার আ’লীগ। সততা ও ন্যায় নীতির প্রশ্নে আমি কখনো আপোষ করিনি। আমি নৌকা প্রতীকের মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে জনগণের ভোটের মাধ্যমে নৌকা প্রতীকে জয়লাভ করবো ইনশাল্লাহ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ। গত৩১ মে চাঁদপুরের ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার করা হয়। এরপর বইতে শুর করেছে নির্বাচনী হাওয়া।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া