শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৬-২০২৩ ০৩:২৯ অপরাহ্ন |
মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনয়াতনে আলোচনা সভা ও পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহন করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া