হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
২০ জুন, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৭-০৬-২০২৩ ০৫:০১ অপরাহ্ন
হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে চাঁদপুরের হাইমচর উপজেলায় 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩' এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান খান, এমওডিসি ডাঃ মোঃ ইমরান হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্য রাখেন ইউএইচএফপিও ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে জন্মের শুরু অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। এ জন্য গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে।

জন্মের পরপরই নবজাতককে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাসের পর বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কৈশোরকালীন সময়ে কিশোর-কিশোরীদের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বলেন বক্তারা। 


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৭-০৬-২০২৩ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া