শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৬-২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন |
চাঁদপুরে ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) উপজেলা দলিল লেখক সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা সাব- রেজিষ্ট্রার মো. আরিফুর রহমান।
সংগঠনের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আব্দুল কাদের পাটওয়ারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বিল্লাল, চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদক এম.আই মমিন খাঁন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের বিদায়ী সভাপতি মো. হাসান রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী, সাধারণ সদস্য আ. ছোবহান লিটন, সাবেক কোষাধ্যক্ষ মোনায়েম খাঁন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো শেষে ফুল দিয়ে বরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া