ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফটুবল টুর্ণামেন্টের উদ্বোধন
০১ জুন, ২০২৬ ০৫:০৩ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফটুবল টুর্ণামেন্টের উদ্বোধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৮-০৬-২০২৩ ০৮:৪৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফটুবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফটুবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার (৮জুন) বিকালে উপজেলার রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বলেণ, যুব সমাজকে ক্রীড়ামুখি রাখার মধ্যে দিয়ে বর্তমান সরকার মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে চায়। আজ শুধু পড়ালেখা করে চিকিৎসক, প্রকৌশলী বা অন্য পেশাজীবি হওয়া কোন শিক্ষার্থীর লক্ষ্য থাকে না। ক্রীড়াক্ষেত্রে নিজেকে এবং জাতিকে নেতৃত্ব দিতেও উঠে আসছে আমাদের তরুণ ও যুব সমাজ। একজন মাশরাফি, সাকিব আল হাসান বা আমাদের ফরিদগঞ্জের কৃতি সন্তান রেজাউল রেজা, রাফির মতো জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে ফরিদগঞ্জের সুনাম বয়ে আনবে বলে আমরা বিশ^াস করি। তাই সরকার প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আশা করছি আপনারা সকল দল শান্তি শৃংখলা বজায় রেখে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্য অব্যাহত রাখবেন।


উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সভাপতি ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, ওসি আ: মান্নান, উপজেলা প্রকৌশলী আবরাব আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ, শাহাজাহান পাটওয়ারী, বেলায়েত হোসেন, শেখ মোহাম্মদ শাহআলম, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান,  বিভিন্ন ইউপির নিবার্হী কর্মকর্তাগণ, রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আকরাম হোসেন, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ।


এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যানু প্রধান ও রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাউছারুল আলম কামরুল বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৮-০৬-২০২৩ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া