কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
০১ জুন, ২০২৬ ০৩:৫৭ পূর্বাহ্ন

  

কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক
০৯-০৬-২০২৩ ০৪:৪৮ অপরাহ্ন
কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মো.জাবের মিয়া,উপজেলা শিক্ষা অফিসার আলী আশাখ খান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার প্রমুখ। এসময় কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,কড়ইয়া ইউপি সচিব ওয়ালি উল্লাহ,উত্তর কচুয়া ইউপি সচিব হোসেনসহ ইউপি সদস্য ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উত্তর কচুয়া ইউনিয়ন ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদ মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


অনলাইন ডেস্ক ০৯-০৬-২০২৩ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 119 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া