চাঁদপুরের মৈশাদী আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার
২৫ মে, ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন

  

চাঁদপুরের মৈশাদী আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক
০৯-০৬-২০২৩ ০৬:৫৫ অপরাহ্ন
চাঁদপুরের মৈশাদী আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে মৈশাদীর আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি ড. মোঃ আমিনুর রহমান।

শুক্রবার (৯ জুন) দুপুর ২টায় তিনি মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড হামানকর্দি নির্মিত ৪৪টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন -২ প্রকল্প ঘরের কার্যক্রম তিনি পরিদর্শনে করেন।

এ সময় তিনি উপকার ভোগী কয়েক জনের সাথে কথা বলেন এবং প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়ে কাজের গুনগতমান সঠিক ভাবে হওয়ায় কাজের তত্ত্ববধায়ক ও ২নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন বেপারীকে ধন্যবাদ জানান এবং অবশিষ্ট্য কাজগুলো সঠিক ভাবে করার জন্য কাজের তত্ত্ববধায়ককে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ এ উদ্যোগকে জনসাধারণের মাঝে প্রচারনায় জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, মৈশাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মিশু দেবনার্থ, মৈশাদী ২নং ওয়ার্ড মেম্বার ও কাজের তত্ত্ববধায়ক মোঃ রিয়াজ উদ্দিন বেপারী রাজু, মৈশাদী ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সাহবুদ্দিন বেপারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ খান প্রমুখ।


অনলাইন ডেস্ক ০৯-০৬-২০২৩ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 68 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া