ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নয়া কমিটির পরিচিতি সভা
২৫ মে, ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নয়া কমিটির পরিচিতি সভা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৯-০৬-২০২৩ ০৭:০১ অপরাহ্ন
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নয়া কমিটির পরিচিতি সভা

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মেলা’র ফরিদগঞ্জ উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌর সদরে  উপজেলা কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন মিলন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিশান’র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ শতফুল খেলাঘর আসরের পরিচালক মো.রাব্বি, ঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মেলা’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি অমর ফারুক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সদস্য কামরুল হোসেন প্রমুখ।


এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রবিবার চাঁদপুর জেলা কমিটির সভাপতি এড. মো. বদিউজ্জামান কিরন ও সাধারণ সম্পাদক এড. আমির উদ্দিন মন্টু আগামী ২ বছরের জন্য  ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৯-০৬-২০২৩ ০৭:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া