ছেংগারচর পৌরসভার নৌকার মাঝি আরিফ উল্যা সরকার
২৬ জুন, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন

  

ছেংগারচর পৌরসভার নৌকার মাঝি আরিফ উল্যা সরকার

অনলাইন ডেস্ক
০৯-০৬-২০২৩ ১১:২৯ অপরাহ্ন
ছেংগারচর পৌরসভার নৌকার মাঝি আরিফ উল্যা সরকার
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ছেংগারচর পৌরসভা নির্বাচনে আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আরিফ উল্লাহ সরকার এবারই প্রথম মনোনয়ন পেলেন। শুক্রবার (৯জুন) রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য ছড়িয়ে পড়ে। এদিকে রাতে এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা আরিফ উল্লাহ সরকারকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় অভিনন্দন জানান। এ ব্যাপারে মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার জানান, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল সহ আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী ১৭ জুলাই নির্বাচনে সবার ভালোবাসায় মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমার প্রতি দলের ও দলীয় প্রধানের এ আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ।

অনলাইন ডেস্ক ০৯-০৬-২০২৩ ১১:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 74 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া