ফরিদগঞ্জ পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি অব্যাহত
০৬ জুলাই, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জ পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি অব্যাহত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১০-০৬-২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি অব্যাহত

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পৌরসভায় একযোগে কার্ডধারী ২ হাজার ৮ শ পরিবার পাবেন ন্যায্যমূল্যের পণ্য। বৃহস্পতিবার ফরিদগঞ্জ পৌরসভার ৫টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন হয়েছে।


পরবর্তিতে শনিবার (১০ জুন) সকাল পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাকি ৪টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।


পৌরসভায় ভর্তুকি মূল্যে এসকল ভোজ্যপণ্য ঈদ উপলক্ষে ২ কেজি করে ডাল ও ২ লিটার তেল ৩৬০ টাকা মূল্যে ক্রয় করতে পেরেছে। এতে উপকার ভোগীরা সরকারের কাছে কৃজ্ঞতা প্রকাশ করেছে।
এসময় পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান (পরান), কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিনসহ পৌর প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০৬-২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 255 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া