ফরিদগঞ্জের গৃহবধূ ও প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার
০৩ জুন, ২০২৬ ০৬:১০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জের গৃহবধূ ও প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১০-০৬-২০২৩ ০৫:২৬ অপরাহ্ন
ফরিদগঞ্জের গৃহবধূ ও প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ থানা পুলিশ তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ ও তোফাজ্জল (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১০জুন) উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামে ও সেকদি গ্রাম থেকে লাশ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। 

জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের রনি বেপারীর স্ত্রী তাসলিমা আক্তার (২২) তার স্বামী কর্তৃক শ্বশুরবাড়িতে টাকা ধার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে  তাসলিমা আক্তার শনিবার (০১জুন) সকালে নিজ বসতঘরে থাকা ধানের জমিতে দেওয়ার কীটনাশক পান করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করলে পথিমধ্যে মধ্যেই মারা যায়। 

অন্যদিকে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের বারেক রেজা ছেলে প্রবাসী তোফাজ্জল (৩০) পারিবারিক কলহের জের ধরে শনিবার (১০জুন) ভোরে বসতবাড়ির একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির টিনের ঘরের রডের হুকের সাথে নাইলেন রশি দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দেয়। 

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, উভয় স্থানেই সংবাদ পেয়েই থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১০-০৬-২০২৩ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 86 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া