শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১০-০৬-২০২৩ ০৯:৩৩ অপরাহ্ন |
১০ জুন (শনিবার) হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবালের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. বাহার উদ্দিন মোল্লা বাহার।
উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. সোলেমান মিয়া জীবন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন মো. বাহার, মো. আবু পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মজিব’সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া