শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১২-০৬-২০২৩ ০১:১৬ পূর্বাহ্ন |
রবিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিকল্পনা প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ, হতদরিদ্রদের সহযোগিতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ইয়াসির আরাফাত, মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, পারভেজ চৌধুরী হানিফ, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কারুজ্জামন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া