শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১২-০৬-২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন |
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর নতুন বাড়িতে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলেছে তামান্না নামে এক দশম শ্রেণির ছাত্রী।
ঘটনাটি ঘটেছে রবিবার (১১ জুন) বিকালে গন্ধর্ব্যপুর গ্রামে।
পুলিশ জানায়, গন্ধর্ব্যপুর নতুনবাড়ির নুর আলমের মেয়ে তামান্না আকতার প্রতিদিনের মত স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। বিকালে সবার অজান্তে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমদ হিরা জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে লাশের পায়ের কাছে একটি চিরকুট পায়। সেখানে লেখা ছিল – আমার মুত্যুর জন্য বরুড়ার রাকিব দায়ী। তামান্না জগন্নাথপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া