শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০৬-২০২৩ ০৯:৫৪ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের পুরুষ ও মহিলা ২৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মরহুম ইউপি সদস্য আলী আহমেদের ছেলে বোরহান আহমেদ বেপারী (ফুটবল প্রতীক) নিয়ে ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আমির বেপারী (টিউবওয়েল) ৪৯১ ভোট, দেলোয়ার হোসেন খন্দকার(মোরগ) প্রাপ্ত ভোট ৪৩৩ এবং জয়নাল আবেদীন (আপেল) ১৫৩ ভোট পেয়েছেন।
নির্বাচনের দিন নিবার্হী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও আনসারসহ তিন স্তরের মোতায়েন ছিল।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল।
উল্লেখ্য, ইউপি সদস্য আলী আহম্মেদ ওমরাহ হজ্ব পালন করতে গিয়ে গত ৬ এপ্রিল মৃত্যু বরণ করলে এই আসনটি শূন্য হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ওই ওয়ার্ডে নির্বাচনের প্রক্রিয়া করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া