শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১২-০৬-২০২৩ ১০:১০ অপরাহ্ন |
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি বারবার বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন কখনো আর বাস্তবে পরিণত হবে না।
সোমবার (১২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়নপুর পোয়ালী হাইস্কুল মাঠে নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। বিএনপি নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হলেও ক্ষমতায় থাকতে দেশের অর্থপাচার এবং লুটপাটে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। তারা নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়। আন্দোলন করে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা এসব করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু।
তিনি আরও বলেন,বংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এরশাদ, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকার মিলে যে উন্নয়ন করেছে তার দ্বিগুণ উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকার না থাকলে পদ্মা সেতু, মেট্রোরেল হতো না।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন যথাসময়ে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করার সাহস কারো হবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আজ বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। তার প্রমাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকির প্রতবাদে প্রতিবাদ সভায় হাজার হাজার কর্মী সমাবেশে উপস্থিত হয়ে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুবিন জুজনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ৪নং নারায়নপুর ইউনিয়ন অঅওয়ামী লীগের সভাপতি বীল মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদার,নারায়নপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আঁখি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, মোঃ রবিউল হাসান,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ওসমান গনি পাটোয়ারী, অঅ’লীগ নেতা শাখাওয়াত হোসেন, ইউনিয়ন অঅওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নারায়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান কান, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল প্রধান, তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া