হাইমচরে ৮৪ জেলের মাঝে সুতার জাল বিতরণ
২৫ মে, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

হাইমচরে ৮৪ জেলের মাঝে সুতার জাল বিতরণ

অনলাইন ডেস্ক
১৩-০৬-২০২৩ ০৪:১৮ অপরাহ্ন
হাইমচরে ৮৪ জেলের মাঝে সুতার জাল বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ৮৪জন জেলের মাঝে সুতার জাল ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার লামচরি ও পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে ২৮টি গ্রুপে ৩ জন করে মোট ৮৪ জন জেলের মাঝে এসব সুতার জালসহ অনান্য সরঞ্জাম বিতরন করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, হাইমচর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোক্তার আহমেদ দর্জিসহ সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ১৩-০৬-২০২৩ ০৪:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া