শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-০৬-২০২৩ ০৪:৫১ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১২ মে) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকার জমদ্দার বাড়ীর আবুল কালামের ছেলে।
জানা যায়, জসিম উদ্দিনের স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি সময়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এতে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ঘটনারদিন বিকেলে স্ত্রীকে আনতে জসিম উদ্দিন তার শ্বশুর বাড়িতে যায়। পরবর্তিতে রাতে বাড়ির একটি বাগানে গাছের সাথে ঝুলন্তবস্থায় শ্বশুর বাড়ির লোকজন মরদেহ দেখতে পায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তবে জসিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের শ্বশুর বাড়ির কাউকে পায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, জসিম উদ্দিনের শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া