শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-০৬-২০২৩ ০৬:৪৩ অপরাহ্ন |
নির্ধারিত ফি দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফান্সে’র মাধ্যমে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে দুপুর পর্যন্ত চালু থাকা স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসরা রোগী দেখবেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা চলবে। সরকারি হাসপাতালেই এখন চেম্বার করার সুযোগ পাবেন চিকিৎসকরা। সাথে নার্স ও টেকনিশিয়ানরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। ফলে রোগীরা প্রাইভেট চেম্বারের তুলনায় কম খরচে আরো মানসম্মত সেবা পাবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া