বিদ্যুতের খুঁটি পড়ে মেডিকেল প্রতিনিধি কচুয়ার তানভীরের মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ন

  

বিদ্যুতের খুঁটি পড়ে মেডিকেল প্রতিনিধি কচুয়ার তানভীরের মৃত্যু

অনলাইন ডেস্ক
১৪-০৬-২০২৩ ১২:১২ অপরাহ্ন
বিদ্যুতের খুঁটি পড়ে মেডিকেল প্রতিনিধি কচুয়ার তানভীরের মৃত্যু

সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি পড়ে তানভীর হাসান (২৮) নামে এসিআই কোম্পানির স্থানীয় এক মেডিকেল প্রতিনিধি মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ৮টায় নোয়াখালী সদরে সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর চাঁদপুর জেলার কচুয়া থানায় আদানি বদন বাড়ির নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৪ জুন) সকালে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভির। এ সময় সড়কের পাশে নতুন বসানো বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ উপড়ে পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশে থাকা এক শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিসান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইন ডেস্ক ১৪-০৬-২০২৩ ১২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 96 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া