মতলব উত্তরে অপহরন ও ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
১৮ নভেম্বর, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে অপহরন ও ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৪-০৬-২০২৩ ১০:০১ অপরাহ্ন
মতলব উত্তরে অপহরন ও ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
অপহরন ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো. ফয়সালকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

বুধবার (১৪ জুন)মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটি রসুলপুরের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মো. ফয়সাল (১৯) গ্রেপ্তার করা হয়।

এসআই মো. রমিজ উদ্দিন জানান, থানা এলাকায় অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১৮, তারিখ-১৪/০৬/২০২৩ইং, ধারা-৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর আসামী মোঃ ফয়সাল গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


অনলাইন ডেস্ক ১৪-০৬-২০২৩ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া