চাঁদপুরে প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
২০ জুন, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

অনলাইন ডেস্ক
১৫-০৬-২০২৩ ০৭:২৬ অপরাহ্ন
চাঁদপুরে প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
চাঁদপুরে আগামী ১৮ জুন ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭৫৫ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও রহিম বাদশা প্রমুখ।

ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ শাখওয়াত হোসেন।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে “মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান” এই বার্তাটি প্রচার করতে হবে। অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারিরিক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। তবে ভিটামিন এ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।


অনলাইন ডেস্ক ১৫-০৬-২০২৩ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া