শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ গ্রেপ্তার ৩
১১ জুন, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
১৭-০৬-২০২৩ ০৫:৪৪ অপরাহ্ন
শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ভোররাতে উপজেলার ওয়ারুক বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু তাহের ও সঙ্গীয় ফোর্স উপজেলার ওয়ারুক রেল ক্রসিংয়ের সামনে একটি ডাকাতদল সমবেত হওয়ার গোপন সংবাদে সেখানে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে  যায়। পুলিশ তাদের ধাওয়া করে ৩ জনকে ধরতে সক্ষম হয়। এ সময় ১টি পিকআপ, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার যন্ত্র, টর্চ লাইট, হেক্স ব্লেড, কয়েক সেট জামাকাপড় ও মুখোশ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুল রহমান মাঝি (৪৫), মোঃ নাজমুল (২২) ও আনোয়ার হোসেন ফারুক (৩৮)। তারা সকলে চাঁদপুর সদর এলাকার বাসিন্দা।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।


অনলাইন ডেস্ক ১৭-০৬-২০২৩ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 89 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া