মতলবে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত
১৮ নভেম্বর, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলবে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক
১৭-০৬-২০২৩ ০৬:২২ অপরাহ্ন
মতলবে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন বাবু (৪৮) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

এ ঘটনায় আরো বেশ ক’জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ইমন ও জহির নামে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাহাদুর পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুর শরীরে ১৫টির অধিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

স্থানীয়রা জানান, শনিবার (১৭ জুন) বিকেলে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের ২টি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ দু’গ্রুপের একটি হচ্ছে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধিরী মায়া পক্ষ এবং অপর পক্ষ মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান পক্ষ। সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে মায়া চৌধুরীর কর্মী যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু নিহত।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান। এছাড়া অপর একজন আহতের খবর পেয়েছি।

তিনি আরো জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। 


অনলাইন ডেস্ক ১৭-০৬-২০২৩ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া