ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে বলেই যুবসমাজ মাদকমুক্ত : নুরুল আমিন রুহুল এমপি
০২ জুন, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

  

ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে বলেই যুবসমাজ মাদকমুক্ত : নুরুল আমিন রুহুল এমপি

অনলাইন ডেস্ক
১৭-০৬-২০২৩ ১০:১২ অপরাহ্ন
ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে বলেই যুবসমাজ মাদকমুক্ত : নুরুল আমিন রুহুল এমপি
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন,বর্তমান সরকার আমলে ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে বলেই যুবসমাজ মাদকমুক্ত।ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, আমরা তরুণ দল আর এই তরুণ দল তথা যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় ক্রীড়ার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গণ সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে বিভিন্ন টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক খেলোয়াড় বের হয়ে আসবে। আর তারাই আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

শনিবার ( ১৭ জুন) বিকালে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলে। মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া প্রেমিক ও ক্রীড়া সংগঠক মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ।

ফাইনাল খেলায় মতলব দক্ষিণ উপজেলার নবকল একাদশ বনাম উত্তর উপজেলার ছেংগারচর কিংস ইলেভেন একাদশের মধ্যকার খেলায় ২-০ গোলে নবকলস একাদশ জয়ী হয়। খেলার শুরুতে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে নবকলস একাদশের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় জিদান প্রথম গোলটি করেন এবং মতলবের সোহেল দ্বিতীয় গোল করে দলের জয় সুনিশ্চিত করে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কালাম এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন ফারুক ও রিয়াজ। খেলায় প্রাণবন্ত ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ। এ সময় সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।


অনলাইন ডেস্ক ১৭-০৬-২০২৩ ১০:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া