চাঁদপুরসহ দেশজুড়ে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
২০ জুন, ২০২৬ ০৮:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরসহ দেশজুড়ে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অনলাইন ডেস্ক
১৮-০৬-২০২৩ ০৩:০১ অপরাহ্ন
চাঁদপুরসহ দেশজুড়ে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁদপুরসহ সারাদেশে রবিববার (১৮ জুন) ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে টানা চার দিন। 

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। 

তিনি বলেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়াতে হবে। কান্নারত বা অসুস্থ শিশুকে খাওয়ানো যাবে না। 

চাঁদপুরে ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২ জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭৫৫ জন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর উপকারিতা::

> অন্ধত্ব প্রতিরোধ করে
> দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে
> সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে
> এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে

প্রসঙ্গত, বরাবরের মতো এবারেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে রয়েছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ।


অনলাইন ডেস্ক ১৮-০৬-২০২৩ ০৩:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 66 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া