সেন্ট্রাল হসপিটাল ভুল চিকিৎসা : সেই আঁখি মারা গেলেন
১৯ মে, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সেন্ট্রাল হসপিটাল ভুল চিকিৎসা : সেই আঁখি মারা গেলেন

অনলাইন ডেস্ক
১৮-০৬-২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন
সেন্ট্রাল হসপিটাল ভুল চিকিৎসা : সেই আঁখি মারা গেলেন

রাজধানীর সেন্ট্রাল হসপিটালে নবজাতক শিশুর মৃত্যুর পর এবার তার মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রবিবার (১৮ জুন) দুপুর পৌনে ২টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন। স্বজনদের অভিযোগ,ভুল চিকিৎসা ও প্রতারণায় শিকার হয়ে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে।

ইয়াকুব আলী জানান, আাঁখির রক্তক্ষরণ কিছুটা কমেছিল; কিন্তু শনিবার থেকে আবার বেড়ে যায়। শনিবার আবারও তাকে ৫ ব্যাগ ব্যাগ রক্ত দেওয়া হয়। রবিবার দুপুর পর্যন্ত রক্ত দেওয়া চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

জানা গেচে, গত শুক্রবার (৯ জুন) রাতে মাহাবুবা রহমান আঁখিকে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় সেন্ট্রাল হসপিটালে। এর আগে ডা. সংযুক্তা সাহার অধীনে  প্রসবপূর্ব চিকিৎসা নিয়েছিলেন আঁখি। তাই ভর্তির পর স্বামী ইয়াকুব আলী সুমন বারবার সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছিলেন, তার স্ত্রী কেমন আছে, ডা. সংযুক্তা সাহা কোথায়। কিন্তু ইয়াকুবের কোনো কথার উত্তর না দিয়ে তাকে এড়িয়ে যাচ্ছিল হসপিটাল কর্তৃপক্ষ। বার বার ইয়াকুবকে বলা হচ্ছিল, হাসপাতালে সংযুক্তা সাহা আছেন। তাকে গেটের বাইরে অপেক্ষা করতে বলা হয়। একপর্যায়ে একজন নার্স এসে ইয়াকুবকে জানান, আঁখির অবস্থা আশঙ্কাজনক। সেজন্য তাকে কাগজে সই দিতে হবে। সই না দিলে আঁখি ও তার নবজাতকের চিকিৎসা করবে না সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু কাগজে সই দিয়েও স্ত্রী ও সন্তানের কোনো তথ্যই পাচ্ছিলেন না ইয়াকুব।

ইয়াকুবের অভিযোগ,শুরু থেকেই ইয়াকুবের সঙ্গে লুকোচুরি করছিলেন চিকিৎসকরা। একপর্যায়ে ইয়াকুবকে জানানো হয়, তার স্ত্রীর চিকিৎসা করা আর সেন্ট্রাল হসপিটালে সম্ভব নয়। তাকে অন্য হসপিটালে নিয়ে যেতে হবে। পরে স্ত্রীর জীবন বাঁচাতে শনিবার (১০ জুন) ধানমন্ডির ল্যাবএইড হসপিটালে আঁখিকে ভর্তি করান ইয়াকুব। এরপর সেন্ট্রাল হসপিটালে এসে জানতে পারেন, তার নবজাতক হসপিটালের এনআইসিইউতে মারা গেছে। পরে জানা গেছে, ওই দিন ডা. সংযুক্তা সাহা হাপসাতালে ছিলেনই না। অথচ তার নাম ব্যবহার করা হয়েছে যে তিনি হাসপাতালে আছেন।

এই ঘটনায় সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে গত বুধবার ধানমন্ডি থানায় একটি মামলা করেন ইয়াকুব আলী। মামলার আসামিরা হলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মুনা সাহা (২৮), ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা (৩৮), অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সহকারী মো. জমির, ডা. এহসান, ডা. মিলি ও সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার পারভেজসহ আরও অজ্ঞাত ৫-৬ জন। এর মধ্যে বুধবার এজাহারনামীয় দুই আসামি ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানাকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার (১৫ জুন) আদালতে তুললে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরে এ ঘটনায় হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


অনলাইন ডেস্ক ১৮-০৬-২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া