ফরিদগঞ্জের সন্তোষপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ
০১ জুন, ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জের সন্তোষপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৮-০৬-২০২৩ ০৯:৪০ অপরাহ্ন
ফরিদগঞ্জের সন্তোষপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ

ফরিদগঞ্জে শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলার চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ক্লাবে রবিবার (১৮ জুন) বিকেলে একঝাঁক শিশুদেরকে ফুটবল প্রদান করেন সরকারের সাবেক কর্মকর্তা সমাজসেবক মো. নজির আহমেদ।
ফুটবল বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। সারাক্ষণ শুধু পড়ো পড়ো করলে ছোট ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। শিশুদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হলে পুষ্টিকর খাবার ও খেলাধুলার চর্চা করতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। খেলাধুলায় শরীরের কসরত হবে, একই সাথে মেধার বিকাশ গঠবে।
এ সময় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবদুল কাদিরসহ স্থানীয় শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।   

 

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৮-০৬-২০২৩ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া