ফরিদগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০৬-২০২৩ ০২:১৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১৯ জুন) সকালে ফরিদগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদরা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে। মসজিদের ইমামদের কাছে অনুরোধ করে বলছি আপনারা প্রতি শুক্রবারে মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইসলামি ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উপ-পরিচালক মো. রুহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপপুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আল আমিন প্রমুখ।
সভা শেষে দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০৬-২০২৩ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া