হাজীগঞ্জে দেড় হাজার মানুষকে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী
১২ জুন, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

হাজীগঞ্জে দেড় হাজার মানুষকে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
১৯-০৬-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন
হাজীগঞ্জে দেড় হাজার মানুষকে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ উপলক্ষে চক্ষু শিবির এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষ। 

সোমবার (১৯ জুন) কুমিল্লা সেনাবাহিনীর ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করে।

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে বৃহস্পতিবার (১৪ জুন) হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে কুমিল্লা এরিয়ার বিভিন্ন এলাকায় আমরা অবস্থান নিয়েছি। প্রতি বৎসর প্রতিটি সামরিক প্রশিক্ষণের সময় আমরা অসহায় পীড়িত দুঃস্থ মানুষের নিকটে এসে বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় শনিবার (১৭ জুন) কুমিল্লা জেলার লাকসাম  মোদাফ্ফরগঞ্জ এলাকার মডার্ন একাডেমিতে কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় ইতিমধ্যে আমরা প্রায় ১ হাজার দুঃস্থ রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করেছি।
কুমিল্লা সেনানিবাসের সম্মানিত জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এর নির্দেশনায় ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী এবং তার অধীনস্থ সকল মেডিকেল টিমের পরিচালনায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে আজকে আমরা আরো ১ হাজার দুস্থ, গরীব, অসহায়, পীড়িত মানুষের সেবা প্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি।

এছাড়াও অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ কয়েকজন চক্ষু ডাক্তারের সমন্বয়ে একটি চক্ষু শিবির স্থাপন করা হয়েছে। যেখানে চক্ষু রোগীদের বিশেষ করে  বয়স্কদের চোখের শক্তি

পরীক্ষা নিরীক্ষা শেষে উপযুক্ত চোখের পাওয়ার সম্পন্ন চশমা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। সকল দুস্থ, পীড়িত, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে পীড়ামুক্ত সুস্থ, সবল এবং সক্ষম নাগরিক হতে সহায়ক ভূমিকা পালন করাই আমাদের উদ্দেশ্য।

কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রাব্বি আহসান জানান, এ স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে থাকা, জনগণের জন্য কল্যাণকর কিছু করা। 

এ মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় ক্যাপ্টেন ইয়াসিন ও ক্যাপ্টেন তানহিয়াত উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ১৯-০৬-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া