শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২০-০৬-২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন |
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে আন্তঃউপজেলা বালক অনূর্ধ্ব ২১’ কাবাডি টুর্ণামেন্ট। মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু হতে যাওয়া টুর্ণামেন্ট এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী।
টুর্ণামেন্টের ফিকচার অনুযায়ী উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় প্রথম খেলায় অংশগ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা কাবাডি দল ও বিকেল চারটায় দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবেন মতলব দক্ষিণ উপজেলা বনাম মতলব উত্তর উপজেলা কাবাডি দল।
টুর্ণামেন্টে মোট আটটি উপজেলার ক্রীড়া সংস্থা দলগুলো অংশগ্রহণ করেন। দলগুলো হলো, মতলব উত্তর, চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, শাহারাস্তি, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ কমিটির সম্পাদক ও টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব ওমর পাটওয়ারী ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দল ২৫ হাজার টাকাসহ চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ দল পাবে ১৫ হাজার টাকাসহ রানাসআপ ট্রফি।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, এ টুর্ণামেন্টের খেলাগুলো শুরু হওয়ার কথা ছিল শহরের বড় স্টেশন মোলহেডে। বৃষ্টির কারণে আর খেলার আয়োজন করা হয়নি। স্থগিত হয়ে যাওয়ায় খেলাগুলি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঈদের আগেই এ টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া