শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২০-০৬-২০২৩ ০৬:৪৫ অপরাহ্ন |
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রা মঙ্গলবার(২০ জুন) শুরু হয়েছে।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
মঙ্গলবার(২০জুন) বিকালে ফরিদগঞ্জে উপজেলা সদরে, গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি বাজরস্থ সেন বাড়িতে, আষ্টা বাজারে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের দাসপাড়ায় উৎসবের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি বিশ^জিৎ দাস, সম্পাদক উত্তন দাস এবং আয়োজকদের মধ্যে লিটন স্বর্ণকার, সমর দাস, শ্যামল দাস প্রমুখ। হাজার হাজার সনাতন ধর্মালম্বী নারী পুরুষ রথটিকে
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জিউর আখড়ায় নিয়ে যায়।
আগামী ২৭ জুন বিকেলে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া