শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ২০-০৬-২০২৩ ১১:০৩ অপরাহ্ন |
চাঁদচপুরের কচুয়ায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) বিকেলে গ্রামীন ব্যাংক দক্ষিণ কচুয়া শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে শতাধিক উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে কচুয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, এরিয়া ম্যানেজার মোহাম্মদ আরিফুজ্জামানসহ উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
একই দিনে গ্রামীন ব্যাংক কচুয়া শাখার উপকারভোগী হতদরিদ্র পরিবারের ১০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদঅর্থ বৃত্তি প্রদান করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া