শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০৬-২০২৩ ০২:৩৮ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২/২০২৩-২৪ মৌসমে রোপাআমন ধান উফশী জাতের ১০৫০ জন, হাইব্রিড আমন সহায়তা ৫০ জন ও দেশী জাতীয় নারিকেলের চারা ৭০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া